হৃদয় আমার তোমায় ছুঁয়ে সাঁঝের তারা · কবিতা · 2017-07-08 · 738 ভিউ বৃষ্টি আসে আষাঢ় মাসে মনের ঘাসে ঘাসে, ব্যাথার সুধায় আঁধারঘন চিত্রপটে তোমার ছবি ভাসে। কাজলমাখা নয়নতলে মেঘের শোভায় বিজলী জ্বলে, হৃদয় আমার তোমায় ছুঁয়ে আশায় আশায় স্বপ্নদেশে উড়ে চলে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (9)