ভাবতে থাক অবিরত
ভাবনা থেকে যদি কিছু
উঠে আসে বিরাটমত
তবে হবে কিস্তিমাত।
এ জগৎ আজ দেখছে
অনেক অগ্রগতি,
নানা টেকনোলজি জিনিসপত্র কতকিছু
ভাবনা সব কিছুরই মূল,
ভাবনাতেই হাতের মুঠোয় পৃথিবীটা,
মহাকাশে ঘরবাড়ী,
আবিস্কারে নজরকড়া কাড়াকাড়ি,
যেমন তেমন নয়তো এসব আর
চমকে দেওয়া সবকিছুই ফসল - মানুষের ভাবনার!
মন্তব্য (11)