পথের শিশু পথে ভাসে
দিন কাটে দীর্ঘশ্বাসে
সর্বহারা জীবন দুঃখে ভরা
জন্ম থেকে জেনেছে কঠিন এ ধরা
হাহাকার, দুর্ভিক্ষ-জর্জরিত, মিথ্যা জীবন তাদের।
কেউ কি আছে কোন মন্ত্রবলে
হাসি ফোঁটাবে মুখে, মুক্ত করবে এ অভিশাপের ভার?