আঁধারের স্বপ্ন সাঁঝের তারা · কবিতা · 2017-06-08 · 707 ভিউ আকাশের তারা হতে ঝরে পড়া পাপড়িখানি জোনাকীর ডানায় ফোটায় আলোর বানী। সন্ধ্যারাতে গোপন কথার কানাকানি আঁধারের মনে স্বপ্ন বোনে, কোন ঠিকানার অজানায় যায় সে ভেসে দূরদেশে, দূরের আভাস নিশি জুড়ে মনের কাছে বারে বারে আবার ফিরে আসে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (11)