রাতের আঁধারে ধীরে ধীরে ফুটিছে আলোর আভাস,
বনের ঘাসে উঠেছে জেগে শিশির চোখে স্বপ্ন প্রভাস,
শীতের হিমেল আঁচল মেলে কুয়াশা দেয় উঁকি,
সূর্য আসার সময় হল, ফুলেরা এখনো সেজেছে কি
দিনের উদ্বোধন সংগীতে করিতে তাকে বরণ?
সকলে জাগিবে প্রভাত কিরণে, গাহিবে জীবনের জয়গান।
মন্তব্য (11)