আমি কুড়াই কুঁড়ি ঝরে যারা খেলার ছলে,
বিদায় বেলা আমার সাথে মনের কথা বলে,
ডাক শুনেছে গানে গানে  
আকাশে চায় তারার পানে,
সময় তো আর নাই, ঝরল তাই ধরার কোলে।