আকাশ ছুঁয়ে আজ এসেছি নীচেয়,  
সাগর তলে আছি আমি হৃদয় মেলে
মুক্তা হয়ে ঝিনুকের কোলে;
যদি আমায় তুমি গেলে ভুলে
তবু আছি তোমার তরে সকল দীপ্তি মেলে।

আঁধার মাঝে লুকায়ে থাকি
সে নহে মোর আঁধার,
তোমার স্বপ্নের পরশেতে দূর করেছে
গভীর অন্ধকার।
আমি দেখতে তোমায় পাই,
হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে
হৃদয় তোমার আলোর ঢেউয়ের নাচাই।