পথিক, তুমি কি পথ হারাইয়াছ?

না গো না, হারাইনি তো পথ।
পথের ডাকে এঁকে-বেঁকে
চলেছে আমার জীবন স্রোত,
তারি মাঝে একটি পথের খোঁজে
মন আমার নীরব ছিল আপন ব্যথায় বেজে।
আমার সে পথ আজ মিশেছে তোমার চোখের তারায়
- নয়তো এ পথ পথ হারানো পথ,
এ যে তোমার মনের ঠিকানা
আশায় আকাশ ছোঁয়া, স্বপ্নেঘেরা তোমার মায়ায়!