হৃদয়খানি রাঙিয়ে নিয়ে সাঁঝের তারা · কবিতা · 2017-05-20 · 1250 ভিউ হৃদয়খানি রাঙিয়ে নিয়ে রক্ত রঙিন ফাগে তোমার ছবি আঁকবো আমি বেদন মাখা রাগে। উতাল মনে দিগ্বিদিকে বাতাস যায় দুলে আসবে তুমি হৃদয়ে মোর সকল দুয়ার খুলে, রঙে রঙে রঙিন শাড়ী দেব আঁচল পেতে তোমার পথের ক্লান্তি যত নিও মুছে তাতে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (16)