সাঁঝের বেলায়
আঁধার আসে তোমার মাটির ঘরে,  
শিখা জ্বেলে  
সাজাও প্রদীপ হৃদয় সাগর তীরে।

ধূপের গন্ধে জাগে ছন্দ
মিলিয়ে যাবে সেই আনন্দ
                বাতাসে যায় ভেসে,  
তোমার আমার মনের কথা
শান্ত রাতের ঝরা পাতা
                 তারায় ওঠে হেসে।