আমার হারিয়ে যাওয়া মুহুর্তগুলি
আবারও যখন হারিয়ে ফেলি
খুঁজতে বের হই বনের হারিয়ে যাওয়া পথে।

লাল-হলুদ-বিচিত্র বর্ণের পাতারা ঝরে পড়ে আছে,
ভাব হয় ওদের সাথে -
“আমরাতো অনেক দিন থেকে হারিয়ে আছি,  
তবু পড়ে আছি স্মৃতিঘেরা এই পথে,
বলতে পারো,  
আমরা কে কোথায় ছিলাম কোন গাছের হৃদয়েতে?”