বুকের ভেতর বহে প্রেম মন্দাকিনী,
রবিঠাকুর মোর মনে জাগে রজনী।
কানে শুনে বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
যেন আজ লাগে বর্ষা শীতের দুপুর।
'গীতাঞ্জলি' গীতি কাব্যে প্রফুল্লিত মন,
ভ্রমরার গুঞ্জনেতে জাগিল গগন।
চোখে চোখে খোঁজি আমি দৃষ্টি সীমানায়,
তোমার সাহিত্য গানে নব ঠিকানায়।
প্রতিদিন নতুন লাগে পুরাতন তাই,
সৃষ্টি সুখের উল্লাস তোমাতেই পাই।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২২/০১/২০১৮ ইং
০৮ মাঘ,১৪২৪ বাং
বিকাল: ২.৪১
মন্তব্য (8)