দিনের পর দিন আমি,
পারাপার করি ইছামতী নদী।
এক ভাঙা নৌকায়,
আমি বুড়ো মাঝি।
কতো লোক দিল পাড়ি,
ব্যস্ত আর তাড়াতাড়ি করে।
শুধু রয়ে যায়-
আমি, ইছামতী আর
আমার ভাঙা নৌকা।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০২/১০/২০১৭
সকাল-০৫.২৩
মন্তব্য (5)