নীল সাগরে জাহাজ চড়ে,
বেরিয়ে পড়ি অনেক দূরে।
ব্যাকুল হৃদয় গভীর জলে,
হারিয়ে গেছি পাল তুলে।
কাব্য কথায় মনের ব্যথা,
লিখতে থাকি অনেক কথা।
শৈশবের ঐ রঙিন দিনে,
তাকিয়ে রইতাম দূর গগনে।
প্রাচীর বাঁধা মায়ের মায়া,
ধরে রাখতো আমার কায়া।
আকাশ থেকে উচুঁ আমি,
হীরার চেয়েও অনেক দামী।
অলীক কথার স্বপ্ন বুনে,
অনেক মজা পেতাম মনে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩১/১০/২০১৭
সকাল-০৯.৪৪
মন্তব্য (4)