ভালোবাসার হলুদ রঙে,
      রঙ লাগালে তুমি।
হৃদয় তোমার ডানা মেলে,
 উড়ে চলে অনেক দূরে।
নীল আকাশের গহন বুকে,
  উড়ে চলো মনের সুখে।
  ক্লান্ত আমি জীবন পথে,
সাড়া পেলাম তোমায় ডেকে।
 পারলে তুমি মনে রেখো,
 সুখ দুখের এই ঘুর্ণিবাতে।


      ০৬/০৬/২০১৭ইং
   ২২শে জ‍্যৈষ্ঠ ১৪২৪বাং
        মনু, ধলাই ত্রিপুরা
                ভারত