ডানা আমি মেলে দিলাম,
 প্রিয় কবি তোমার তরে।
আসবে তুমি ডানায় ভেসে,
   আমার এই ছোট্ট ঘরে!
খাওয়া দাওয়া গল্প গুজব,
 আর‌ও হবে সকল উৎসব।
 লাগলে গরম তোমার গায়ে,
তালের পাতার বাতাস পাবে।
  মন ভরিয়ে সাজবে শুধু,
    লাগে যেন নতুন বধূ।

         ১৯/০৫/২০১৭
      ধর্মনগর, উত্তর ত্রিপুরা
              ।। ভারত।।