হ্নদয়ের দুয়ার খানি খুলে রেখেছি আমি,
তোমার ঐ পথ চেয়ে।
আস প্রিয়ে ঘরে ফিরে,
খুলে ফেলে বিরহ বসন,
পরাব তোমায় আমি মিলন চন্দন।
মিলনের সাথে বিরহ মাখা,
-এ বুঝি প্রেমের‌ই ভাষা।
চেয়ে দেখ তুমি প্রিয়ে
সন্ধ্যা হল যে আজ,
কাকলীরা সকল‌ই ফিরিল
আপনারে লয়ে আপন আলয়ে।
তুমি কি আসিবেনা ফিরে
নিজ অধিকার লয়ে-
মোর এ ভাঙ্ঘা হ্নদয় জুরায়ে?
অভিমান লয়ে তুমি যে‌ও দূরে,
আস তুমি ফিরে আস -
ঐ প্রীতির ডালি লয়ে।