সৃষ্টির সেরা মানুষ খোদার অমিয় বাণী
সবার উপরে মানুষের রাজত্ব মানুষই সেরা প্রাণী
প্রযুক্তির ব্যবহারে বেড়েছে মানুষের রাজত্বের পরিধি
মানুষের জয় জয় ধ্বণি আকাশ থেকে পাতাল অবধি
মানুষ একদিন উন্মোচন করবে স্বর্গ নরকের দ্বার
হয়ত একদিন মানুষের আসন হবে আরশের উপর
নিজ নিজ গুণে মানুষ জ্ঞাণী বিজ্ঞানী
সেই মানুষ কেন দিচ্ছে বিবেকের কোরবানী ?
মানুষ হইয়া মানুষ করছে অন্য মানুষকে খুন
স্বার্থের টানে মানুষ নামের গায়ে মাখছে কালি চুন
ক্ষমতার লোভে পশুবৃত্তি মানুষের এখন পেশা
জোড় জুলুমের রাজ্য গড়াই মানুষের এখন নেশা
মানুষের বিরুদ্ধে মানুষের যুদ্ধ,চলছে অস্ত্রের ব্যবহার
এত বিভাজনের পরেও কি করে মানুষ শ্রেষ্ঠত্বের দাবীধার ?
রচনাকালঃ২৮/৭/২০১৮
রামপুরা,ঢাকা ।
মন্তব্য (6)