হেমন্তের শেষান্ত বিকেল
গগণে সপ্নীল নীলিমা আর
গাছের ডগায় বিন্দু-বিন্দু শিশির জল
সেদিন স্মৃতির মিনারে দাঁড়িয়ে কাছাকাছি
দু’জন দু’জনার খুব পাশাপাশি
সে কি রোমাঞ্চ! সে কি আলিঙ্গন!
আজ বুঝেছি সেদিনের সবি ছিল তোমার
ভারসাম্যহীন এক আবেগের গল্প
তোমার রাক্ষসী মন পারেনি টলাতে
হয়ত সেদিন আমার ভালবাসা
তোমার কাছে ছিল খুবই নগন্য বা অল্প।

রচনাকালঃ 30/10/2015
রামপুরা,ঢাকা ।