কলম আমার লিখবো আমি
লিখবো ন্যায়ের কথা
তারুণ্য দেবে শক্তি সাহস
মনের স্বাধীনতা ।
বয়স আমার সংখ্যায় বাড়ে
মনে তারুণ্যের বিশ্বাস
মুক্ত মনে দেখতে থাকি
নতুন প্রাণের উচ্ছ্বাস ।
বিঘ্নবাধা পেরিয়ে তবে
করবো জীবন জয়
তারুণ্য যদি সঙ্গে থাকে
কিসের আবার ভয় !
মন্তব্য (12)