বন্ধু মানে অন্ধকার রাতে একখানি আলো,
বন্ধু মানে সারা জীবন বাসবে তোমায় ভালো,
বন্ধু মানে মনের কথা জানবে আর এক মন,
বন্ধু মানে তোমার জন্য একান্ত আপন।

বন্ধু মানে সুখের দিনে তোমার মুখের হাঁসি,
বন্ধু মানে দুখের সময়ে একমাত্র সাথী,
বন্ধু মানে তর্ক-বিবাদ আবার মিলন হওয়া,
নিন্দার্হ্য সকল কথা নিমেষে ভুলে যাওয়া।

বন্ধু মানে শ্যামের বাঁশি রাধার চোখের জল,
বন্ধু মানে অথই জলে হারিয়ে যাওয়া তল,
বন্ধু মানে বার্ধক্যে তোমার হাতের লাঠি,
বন্ধু মানে অসময়ে পায়ের তলার মাটি।

বন্ধু মানে ঝড়ে জলে প্রজ্জলিত আলো,
হোঁচট খেলে বলবে যারে হাতটা আমার ধরো,
বন্ধু মানে তোমার তরে উত্সর্গীত প্রাণ,
বন্ধু সে তো তোমার কাছে পরম ভগবান।।