সুন্দর গোলাপ তুমি
     তাই থাক মানুষের হৃদয়ে
নষ্ট পাপড়ি আমি
     থাকি মানুষের পদ তলে
এক দিন ছিল আমার ও ঐ
      তোমার মতো রূপ
তখন আমায় করতো কদর
      ঐ মানুষেরাই তাই বলি শোনো
একদিন তোমায় ফেলে দিবে
      তখন তুমি নষ্ট পাপড়ি হবে।