ওই আকাশের নীল আমার না,
ওই দূরের সবুজ প্রকৃতি আমার না।
না কিছুই আমার না,মানবের কিছু থাকতে নেই।
আজ আছে কাল থাকবে না এ মানবের কায়া,
তবু মুগ্ধ হই সবুজ অরণ্যে, গড়ি মিছেমিছি মায়া।

ওই রোদের রূপালী আমার না
ওই দূরের সূর্যের রক্তিম আভা আমার না।
না কিছুই আমার না,মানবের কিছু থাকতে নেই।
আজ আছে কাল হবে এ মানবের দেহ লাশ,
তবু মুগ্ধ হই দীপ্তিমান আভায়,করি বেঁচে থাকার অভিলাষ।

এ দেহ, এই ঘর,সংসার কিছুই আমার না,
না কিছুই না,মানবের কিছুই হয় না।
আজ আছে আত্মীয়-স্বজন, বাড়ি-ঘর কাল হবে কবর।
তবু আপন করি বাড়িঘর, ভুলে যাই ঈশ্বর।