বাঁশির সুরে পাগল-২ মোঃ ইমরান হোসেন (ইমু) · কবিতা · 2017-03-29 · 738 ভিউ ও ভোলা মন হারাসনে তুই রাখাল বাঁশির সুরে কোন দেশ তার, অচীনপুরের? নাকি তারো দূরে। এই সুর কি রাখাল বাঁশির নাকি ''হ্যামিলিন'' মনটা কেমন পুড়ছে আমার সুরে অমলিন। আয় সখি আয় মালা গেঁথে যাই বাঁশির সুরে সুরে যেই নিয়ে যাক, যাকনা নিয়ে! অচীন কোন দূরে।।। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)