‌তোমায় নি‌য়ে যাব আ‌মি ময়ূরপ‌ঙ্খী নায়,
সবুজ ছায়া মায়ায় ঘেরা সূর্যদীঘল গাঁয়।
‌কি অপরুপ গ্রামখা‌নি মোর সহজ সরল হায়,
না‌হি ভেদা‌ভেদ কাহারও স‌নে না‌হি শঙ্কা ভয়।

ভাই ভাই সব এক হ‌য়ে বাস মা‌য়ের মমতায়,
পাখ-পাখা‌লি ফু‌লে-ফ‌লে আর সোনার ফসল ধায়,
কলকল র‌বে ব‌য়ে চ‌লে‌ছে মধুম‌তি বায়।

দুঃখ স‌বে ভাগা ভা‌গি ক‌রে দুঃখ‌কে ক‌রে জয়,
সবার মু‌খে হা‌সি যেন তাই হা‌সি রাজ্যময়।
এ যেন এক স্বপ্ন রাজ্য অনা‌বিল সুখময়,
মায়ার ডো‌রে রে‌খে‌ছে বেঁ‌ধে গভীর মমতায়।