এক চোর ছিল। সারা গ্রামের লোক তার যন্ত্রণাতে অতিষ্ট ছিল। চোরটি মারা যাবার সময়,সে তার ছেলেদের বলল, তারা যেন এমন কিছু করে যাতে মানুষ তাকে ভাল বলে।

ছেলেরা অনেক চিন্তা করে শেষে ডাকাতি শুরু করল; এতে মানুষজন তার পিতাকে ভাল বলতে শুরু করল; আহারে তার পিতা কত ভাল ছিল শুধু এখন ছেলেরা যে কী করে।