আকাশ কালো মেঘের ভেলায়
গোমরা করা মুখ,
অঝর ধারায় ঝড়িয়ে দেবে
মনের সকল দুখ।
কোন সে দুখে মুখটি কালো
কেনই কাঁদে সে,
দূর আকাশে মেঘ পরীকে
দুঃখ দিলো কে?
মেঘ পরীরা শূন্যে ভেসে
ঘুরে বেড়ায় রোজ,
কে দিলো দুখ তাকেই পেতে
যায় কি করে খোজ?
শুভ্র মেঘের পাখনাগুলো
কে করে দেয় কালো?
আবার ঝিলিক যায় যে দেখা
হঠাৎ কিসের আলো?
মেঘ পরীদের অশ্রু ফোটায়
মুক্তা যেন ঝরে,
জীবন্মৃত সবই আবার
প্রাণের আশা করে।
মন্তব্য (11)