ব্যাকুলতা শাহারিয়ার ইমন · কবিতা · 2017-06-05 · 1318 ভিউ হাজারটা গল্প পড়ে থাকে তোমার আঙিনা জুড়ে , উবে যাওয়া কর্পূরের মত হারিয়ে গেছে বসন্তরাত গুলো । চিড় ধরা মনের পৃষ্ঠে অকালকুন্ঠ বেজে ওঠে তোমার প্রতিধ্বনি, বিষন্ন কন্ঠে ডেকে ওঠে রাতের পাখি ঘু্মহীন রজনীর কষ্ট বুনতে । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)