একটি পাখি একটি ডালে
করে ডাকাডাকি
একটি পাখি রাস্তা জুড়ে
করে আঁকাআঁকি
একটি পাখি সকাল বেলায়
শিষ দিয়ে গান গায়
একটি পাখি পিঞ্জর নীড়ে
শ্বাস ছেড়ে হা-পায়
একটি পাখি দূর দোয়ারে
কানাকানি খেলে
একটি পাখি জানার স্বরে
পাখা দেয় সে মেলে
একটি পাখি আপন ছেড়ে
দূর দূরান্তে যায়
সেই পাখিটি শত দূরেও
প্রাণেরই গান গায়।