*
চেনা পথটা হারিয়ে গেছে
অচেনাপথটা মৃতঃ
এক পথে ঘোলাটে কাদা ঘাপটি মেরে থাকা-
আরেকটা সংক্রামকবাহী ধুলো,

যে পথটা হারিয়ে ফেলেছি তা ছিলো
তরমুজ চেরা নদীপথ -
নদীর নাম যমুনা এক্সপ্রেস,
রঙিন ও সারি সারি কদম্বের কোরাস,
এই পথেই আমার ডুবে যাওয়া টাইটানিকটি
আর খুঁজে পাইনি।

বাঁকিসব অচেনা পথে
ধূলোসাঁতারে হাবুডুবু খাচ্ছে বিব্রত নাবিক-

বেকুব তরমুজ এক মিথ্যা নদী -
এখানে ঘাপটি মেরে থাকা তরমুজের বিচিগুলো
সকাল থেকেই খেসারত দিচ্ছে-
'ভুল পথ জন্মালে অপরুপ মিথ্যাদের সাহস বেড়ে যায়,

লেখাঃ ২২/৪/২০১৭ইং