বকের ঠ্যাং গেল কই?
পাড়ায় পড়ল হইচই
মুখে মুখে উড়ছে ধুয়া
কেউ বলে মিথ্যা ভুয়া।
হাঁকে ডাকে হুড়োহুড়ি
মাথায় হাত, উথাল নাড়ী
বক খিল খিলে হাসে
সাদা পা পানিতে ভাসে।
উড়তে গেলে দেহের ভাঁজে
লেগে যাও আপন কাজে
অনর্থ কর না ব্যর্থ আলাপ
শেষে পাবে প্রতিধ্বনির বিলাপ।
মন্তব্য (4)