সে’ আশার অবাধ্যতা
==========================@@@
তোমাকে পাবার আশা ছিলো
জলধির মতো অবাধ্য -
পালিয়ে গেছো অপবাদ দিয়ে যেটাকে, বিধ্বংসী।
মানছি ভাঙা গড়া -
প্রকৃতির খেলা
জীবনের খেলা
জলধিরও খেলা
অমন কথা ভাবার আগে
তবুও কি প্রয়োজন ছিলো না, খোঁজ নেয়ার -
’সমগ্র পৃথিবীর বুকে সত্যিই বেড়েছে কি না
কিঞ্চিত জলসীমা?’
মন্তব্য (3)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন