তবুও কি হয়! (ট্রায়োলেট)
====================@@@
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তবুও হয় কি প্রেম আঁধারের সাথী!
থাকে সে ভজক রূপে সজলে সদয়
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়।
পিদিম সেজে তো হয় অতলে উদয়,
নিজেকে বিলিয়ে দিয়ে কেড়ে নিতে রাতি।
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তবুও হয় কি প্রেম আঁধারের সাথী!
মন্তব্য (8)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন