মানো বা না মানো!
====================@@@

সুখের আশায় সখ্যের ধারে
রোজ সেজে নব ভোর,
পারবে না তুমি বলতে যে কেউ
’গড়বে আমার দোর!’

তবে যদি রাখো আর্তের তরে
আড়েও দু’ফোঁটা জল,
মানো বা না মানো খুলবেই ওরা
শত শত অর্গল!