গোল্লাছুটের বুড়ি (অনু)
====================@@@

না-ও যদি ভাবো অপরের কথা
পড়ে স্বার্থের ফাঁদে,
ধনে-মানে জেগে হয়তো পারবে
সাজাতে বাসর চাঁদে।

তবু তুমি হবে ঢের অস্থির
আপন অক্ষে ঘুরি,
শৃঙ্খল খোয়ে মন হলে কভু
গোল্লাছুটের বুড়ি।