এক সাধুজী’র গান
=========================@@@
শুনি এক সাধুজী’র গানে খুব দম,
দোষ শুধু জানে না সে কিবা সরগম।
ঢোল-বোল বামে গেলে গলা চলে ডানে,
বলে না তবু ‘ছি!’ কেউ খাটো জেনে কানে।
আজ দেখি নামি-দামি বিশেষণে সেজে,
উঠলো সে হাসি মুখে জমকালো স্টেজে।
ভাবা যায় গাইলো কি! গুণে বুঝে হালি,
কৌতুকই ভেবে সবে দিলো হাততালি।
মন্তব্য (4)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন