আস্থা রাখি তবু!
======================@@@
মানছি এ’ মন অজ্ঞ বোকা
আস্থা রাখি তবু,
যতোই জমুক পাপ কালিমা
ফেলবে না শেষ প্রভু!
জাগলে বুকে বিদায় বেলা
অনুতাপের চাঁই,
নাইবা দিলো গোস্সা খোয়ে
ক্ষণিক পদে ঠাঁই!
ডাকলে এ’ দাস শিশুর সুরে
পারবে কি ফের রাখতে দূরে!
হয়তো নীরদ হয় না সদয়
মরুর শোকে কভূ -
আস্থা রাখি তবু!
যতোই জমুক পাপ কালিমা
ফেলবে না শেষ প্রভু!
মন্তব্য (4)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন