মাজেদুল হক
বাংলাদেশের নেত্রকোণা জেলার সদর উপজেলায় পাটলী গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা - এস এম কিতাব আলী, মাতা - বেগম আয়েশা খাতুন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁকে "বিরহী কবি" উপাধিতে ভূষিত করেছেন প্রখ্যাত সাহিত্যিক ও সমালোচকগণ।
বিরহী কবি মাজেদুল হক সাহিত্যের প্রত্যেক শাখায় রয়েছে তাঁর সার্থক বিচরণ।
পাঠক নন্দিত জনপ্রিয় কবি মাজেদুল হকের কবিতা প্রতি বছর স্কুল কলেজের ছাত্র-ছাত্রী আবৃত্তি করে অর্জন করছে বার্ষিক পুরস্কার।
বরেণ্য কবি মাজেদুল হকের কবিতা বিভিন্ন জেলার আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন এবং দেশের বাহিরের সুদূর ভারতের অনেক সুনামধন্য আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন কবির কবিতা।
তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি মাজেদুল হকের প্রেম বিরহের কবিতা সমকালীন তরুণ প্রজন্মের কাছে পেয়েছে জনপ্রিয়তা।
শিশুসাহিত্যিক মাজেদুল হক শিশুদের জন্যে লিখেছেন শিশুতোষ ছড়া, যা পড়ে শিশুদের মানবিক ও মেধা বিকাশে সহায়ক।
নন্দিত কবি মাজেদুল হক সাহিত্যের একজন সার্থক কবি।