ছুটির দিনে মনের সুখে
চলছে খোকা মাঠে,
বাবার সাথে দিন-দুপুরে
ইচ্ছে মতো খাটে।
মাঠের ধূলি খোকার গায়ে
সবই গেল মেখে,
এখন খোকা কাজের ছেলে
হাসছে বাবা দেখে।
রোদের তাপে ঘামছে খোকা
বাবায় বলে রাখো,
গাছের ছায়া জুড়ায় দেহ
একটু বসে থাকো।
বুঝায় বাবা পড়তে হবে
রাখিস মনে খোকা,
মুর্খ হলে সুযোগ বুঝে
দেয় মানুষে ধোকা।
বি.দ্র:- ছড়া কবিতা টি আমার তৈরি নতুন ছন্দরীতি তে লেখা, ত্রিবৃত্ত ছন্দে।
১। স্বরবৃত্ত ছন্দে -(৪+৪+৪+২) মাত্রা হিসাবে।
২। মাত্রাবৃত্ত ছন্দে - (৫+৫+৫+২) মাত্রা হিসাবে।
৩। অক্ষরবৃত্ত ছন্দে - (১০+৭) মাত্রা হিসাবে।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।