তোমার উন্মুক্ত দেহে নজর দিতেই
আতঙ্কে চোখ ফিরালে
চোখ রাঙিয়ে এবার বললে-
“রইল আর কি সভ্যতা”
“অসভ্য মানুষ”
“অসভ্য সমাজ ব্যবস্থা”।

অথচ, তুমিইতো উন্মুখ থাক
উন্মুক্ত দেহ প্রদর্শনের
আধুনিকতার নামে ভেসে বেড়াও
এই বিশাল জনস্রোতে
নগ্ন দেহে।

আমার এ দু’ চোখ শুধু
কেন তোমার আতঙ্কের?