-------------------------
জীবন বাতি - কে জ্বেলেছে ?
বেশ চলছে
স্বপ্ন দুলছে
কার জন্যে ?
প্রেমের গতি - কে দিয়েছে ?
ছায়ারা ডাকছে
রৌদ্ররা পাকছে
কার জন্যে ?
রাজার নীতি - কে করছে ?
রক্ত ঝরছে
চুক্তি মরছে
কার জন্যে ?
মৃত্যুর ভীতি-কে নাড়ছে ?
বয়স বাড়ছে
সিগারেট পুড়ছে।
কার জন্যে ?
মন্তব্য (6)