কবির  কৃপণতা কবিতা না লেখা
কবিতাকে অসম্মান করে অন্ধকার সরোবরে নিক্ষেপ করে নিজেকে পোড়ানো।

প্রেমিকের কৃপণতা
ভালবাসাকে আত্মগোপনে রেখে নিজেকে হত্যা করা।

দেশ প্রেমিকের কৃপণতা
অন্যায়ের প্রতিবাদ না করা, কচ্ছপের জীবন বরণ করে অন্যায়ের প্রশ্রয় দেয়া।

মানুষের কৃপণতা
মানবিকতা, স্বকীয়তাকে বিসর্জন দিয়ে প্রভুর তুষ্টিতে দাসত্ব করা ।

আর ঈশ্বরের কৃপণতা
দৃষ্টতা, ইহা একান্তই ঈশ্বরীয়।

ফাঁসী হোক এসব কবি, প্রেমিক কিংবা দেশ প্রেমিকের
ঈশ্বরের মৃত্যু অনেক আগেই কার্যকর হয়েছে মানুষের কৃপণতায় ।