খোঁকার আছে রেল গাড়ি,
কালকে যাবে শ্বশুর বাড়ী।
সঙ্গে নিবে দইয়ের হাড়ি,
নাপিত ভায়া কাটবে দাড়ি।
খোঁকা চোখে চশমা দিবে,
সঙ্গে বিড়াল ভায়া যাবে।
খোঁকার আছে টাকা কুড়ি,
হাসবে দেখে চাঁদের বুড়ি।
............ *** ............
.................................
নিজ বাসভবন, মাধবপুর,
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
মন্তব্য (9)