আকাশের তারারা উঠবে যখ্ন,
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোঁটা যে কমল, তুমি আমারি গজল।

জানিনা বিধাতা তোমায় কি দিয়ে গড়েছে,
জমা ছিলো যত রুপ বিধাতার দু হাতে -
সবই তো উজার কোরে তোমাকে দিয়েছে।

চাঁদের গায়ে যবে লাগে গো গ্রহণ,
চাঁদো তোমায় শুধু করে যে স্মরন,
চাঁদো তোমার রুপের আলো যে পায়,
দেখিয়া হুরেরাও পরে লজ্জায়।

ফুলে ফুলে যত রং ছড়িয়েছে হায়,
তোমার রুপের কাছে সবই যে হারায়।
পদ্ম ফোঁটা চোখে চোখ রাখা দায়,
মতি মাখা হাসিতে মন যে হারায়।
আঁধার যতই হোক পৃথিবীতে হায়,
জোনাকির ঝলকানি তোমারই গায়।

আকাশের তারারা উঠবে যখ্ন,
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোঁটা যে কমল, তুমি আমারি গজল।