আমি সুখি হই
যখন দেখি কোনও কাক
এক টুকরো মাংস ঠোটে নিয়ে
অজানায় উড়ে চলেছে
আমি ঈর্ষান্বিতও হই;
উহু ওই মাংসের টুকরোর জন্যে নয়
এটা এই ভেবে যে,
ওই নগণ্য কাকের মতো
আমি ছিনিয়ে নিতে পারি না
এক মুঠো ভাত।