স্বাধীনতার জন্য আরিয়ান আহম্মেদ সাব্বির · কবিতা · 2017-12-14 · 1049 ভিউ মুক্ত বাতাস আনতে খোকা ঘর ছেড়েছে সেই যে সেই থেকে রোজ খুঁজেই মরি খোকন কোথাও নেই রে খোকন সোনা আর আসে না দুধ খায় না বাটিতে খোকন আমার ঘুমিয়ে আছে রক্তভেজা মাটিতে আনলো কিনে স্বাধীনতা ফিরলো না নিজে মনটা শুধু তারে খোঁজে চোখের জলে ভিজে শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (9)