
ঝঞ্ঝামূখর মেঘলা আকাশ
বৃষ্টিভেজা মৃদুল বাতাস ।
অস্থিরতার এক অবকাশ
কাদম্বিনীর দুঃখবিলাস ॥
বিন্দুকণা পাখীর নীড়ে সবুজপাতা স্নিগ্ধ ।
লালপেয়ালায় এলকেশী শ্রবণরুপে মুগ্ধ ॥
বিপদবরণ আষাঢ় শ্রাবণ
নীরের তীরে বর্ষাবরণ ।
উন্মাদনা না এর কারন
আজের দিনে ভিজতে বারন ॥
মেঘের ডাকে দাও ভাসিয়ে ভালবাসার তরী ।
ব্যাস্তআকুল হৃদমাঝারে এ কোন তুমি নারী ॥
Facebook Post
মন্তব্য (5)