=আদর্শ কোথায় খোজে পাই
=এমরান হোসেন

কলেজ যাব কলেজ যাব
ভাব ছিল যাদের এমন
এখন তারা বুঝতেছে ঠিক
কলেজটা আসলে কেমন।

যুবক যুবতী নাই ভেদাভেদ
একই সাথে আড্ডায় মজে
লজ্জা শরম নাইযে ওদের
বেহায়ারা কি লজ্জা বুঝে?

যুবকের হাতে যুবতি ধরা
হাটছে দেখ এলোমেলো
কেউ কিছু বললেই বলে
তোমার আবার কি হলো?

সিনিয়র জুনিয়র নো কেয়ার
কারো কথার মূল্য নাই
লাইলী মজনু সেজেছে সব
আদর্শ কোথায় খোজে পাই??