বিষন্নতা নামে সুখ আছে এক।
নীরব জোছনায়
শান্ত জলের উপর পড়া
আলোর সরব আদরের আবদারে
দেখা মেলে তার।

ফের দেখা পেলে
জানাবো তোমায়।

জানিও তুমিও।