বয়স্ক ভদ্রলোকটি একটু আশ্চর্য্য হয়ে ঘুরে তাকিয়ে বললেন, 'কেন?'
দোকানী, 'কইতাছিনু কি সায়েব, ও রাস্তা ভালো না।'
'ভালো না মানে?'
'ভালো না মানে, রাইত্যে আজীব আজীব মামলা ঘটে। লোকে তো কয় জিনপরীর আড্ডা ও জায়গা।'
'জিনে কি করবে আমার?'
'সাহেব, আপনে শহরের লোক, তাই জিগাইছেন। নইলে জানতে পেতেন কজনেরে ধইর্যা লইয়া গিয়া পুড়াইছে।'
'ধইরা লইয়া গিয়া পুড়াইছে তাই এত ভয়?
আর আমাদের চারপাশে যেসব জিন ফুঁসলিয়ে জাহান্নামের আগুণে পুড়াতে চাইছে, তাতে ভয় লাগে না?' বলে বয়স্ক ভদ্রলোকটি হনহন করে চলে গেলেন।
মন্তব্য (25)